রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন পোশাক বিতর্কে ইধিকার কড়া জবাব

পোশাক বিতর্কে ইধিকার কড়া জবাব

গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। ঢাকার এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয় ইধিকার।

‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে বাংলাদেশে। এমনকি দেশ পেড়িয়ে বিদেশের মাটিতেও প্রশংসা কুড়ায় দর্শকের। একই সঙ্গে প্রশংসিত হতে থাকেন অভিনেত্রী ইধিকা। সঙ্গে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন তিনি। জায়গা করে নেন সবার হৃদয়ে।

ইধিকা ওপার বাংলার হলেও তাকে ভালোভাবে গ্রহণ করে নিয়েছিলেন এপার বাংলার দর্শকরা। কিন্তু দর্শকের সেই প্রশংসা যেন বেশিদিন সইলো না তার কপালে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ইধিকার। যা দেখে রীতিমত ধাক্কা খেয়েছেন নেটিজেনরা।

সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে পাথরের গা ছুঁয়ে গড়িয়ে যাচ্ছে স্বচ্ছ পানি। কুয়াশার কারণে অল্পতেই সীমাবদ্ধ দৃষ্টি। আর সেই পাথরের উপরে দাঁড়ানো ইধিকা। মাথার চুলগুলো এলোমেলো। তাতে বাসা বেঁধেছে বিন্দু বিন্দু শিশির।

লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজে এভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন ইধিকা। ছবিগুলো তুলেছেন কলকাতার ফটোগ্রাফার তথাগত ঘোষ। আর তিনিই ছবিগুলো পোস্ট করেছেন সোশ্যালে। কিন্তু ছবিগুলোয় মন্তব্যের ঘরে কটাক্ষ করতে একচুলও বাদ রাখেননি নেটিজেনরা।

ইধিকাকে এভাবে খোলামেলা পোশাকে দেখে অনেকেই কয়েক মাস আগের ডিপজলের প্রসঙ্গে টেনেছেন। কয়েক মাস আগেই ডিপজল এ অভিনেত্রীর পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন। কেউ কেউ এমনটাও মন্তব্য করেছেন, খ্যাতি এসেছে। এখন এসব নিয়মিত আসতেই থাকবে। তবে এর বাইরে কেউ কেউ প্রশংসাও করেছেন প্রিয় তারকার।

খুঁজুন