সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পোশাক কর্মীকে দল বেঁধে ধর্ষণ

পোশাক কর্মীকে দল বেঁধে ধর্ষণ

চট্টগ্রামের পটিয়ায় এক পোশাক কর্মীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ হৃদয় হোসেন সাগর (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি কোলাগাঁও চাপড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে নগরীর কোতোয়ালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ওই তরুণী পটিয়া পৌর সদরের আমজুরহাট এলাকার একটি পোশাক করাখানায় দীর্ঘদিন কাজ করছেন। সোমবার সকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কুসুমপুরা গাজী মসজিদ এলাকা থেকে তাকে ৫জন যুবক জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে চাপড়া গ্রামের নির্জ্জন এলাকায় নিয়ে রাত সাড়ে ৮টার দিকে দল বেঁধে ধর্ষণ করে। ঘটনার পর তার বাবা থানা পুলিশকে লিখিত অভিযোগ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করেছে।

ধর্ষিতার বাবা জানিয়েছেন, তার মেয়েকে ৫ যুবক ধর্ষণ করেছে। এর মধ্যে সাগর, এমরান, মহিউদ্দিন, রনির নাম পাওয়া গেছে।

খুঁজুন