বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
মহানগর পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে আরামবাগ গোল চত্বর অবরোধ করেছে অলিও অ্যাপারেল নামের পোশাক কারখানার শ্রমিকরা। সকাল আটটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় তিন হাজার কর্মী কাজ করতেন। গতকালও ফ্যাক্টরিতে কাজ করেছেন তারা। মঙ্গলবার সকালে নির্ধারিত ডিউটি পালন করতে এসে কারখানা গেইটে তালা ঝুলতে দেখেন । কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। শ্রমিকরা আরও জানান,অক্টোবরের বেতন ও শ্রমিক আইন অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাওনা রয়েছে তাদের। পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তারা।এদিকে, অবরোধের কারণে মতিঝিল থেকে নয়াপল্টন ও কমলাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

খুঁজুন