সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ডাস্টবিন স্থাপন
লক্ষ্মীপুর

পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ডাস্টবিন স্থাপন

লক্ষ্মীপুর পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে মোট ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে।

এর মধ্যে স্কুল-কলেজেও ডাস্টবিন স্থাপন করা হবে। পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসক ডা. রত্নদীপাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

নগরবাসী নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবহার করলে এবং রিসাইকেলযোগ্য ও অন্যান্য বর্জ্য আলাদাভাবে অপসারণ করা হলে বায়ু ও পরিবেশ দূষণ কমবে। এতে লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশের উন্নয়ন হবে। পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘গ্রিন লক্ষ্মীপুর’ গড়ে তুলতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পৌরবাসী এর সুফল ভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান পৌর প্রশাসক। 

খুঁজুন