ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও সকল সেবাসমূহ এক ক্লিকে হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এ অ্যাপটির উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা প্রদান করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিকেদের সমস্যা ও সেবা ডিজিটালাইজড করার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নাগরিকরা যেন শুধু অভিযোগ জানিয়েই ক্ষান্ত না হন, বরং সেগুলোর দ্রুত ও গুণগত সমাধান পান-তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে, তবে এর সুফল পেতে হলে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা জরুরি। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌর সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গঠনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
জেলা প্রশাসক বলেন, ‘মাই ফেনী’ অ্যাপটি পৌরসভার ডিজিটাল সেবা প্রসারে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে পৌরবাসীগণ এক ক্লিকেই তাদের নাগরিক সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সেবা পাবেন।
ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ, ফেনীর উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী জেলা আইসিটি অফিসার সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী, ফেনী সদর উপজেলা আইসিটি অফিসার মো. রাশেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে কারিগরী সহায়তায় সার্বিক সহযোগিতা করেন, ইনোভেশন আইটি’র সিইও খুরশিদ আলম।
পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী পৌর সভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহারবিধি ও বিভিন্ন ফিচার প্রদর্শন করা হয়। অ্যাপটির মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা নিষ্কাশন, সড়ক বাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা সরাসরি আবেদন ও তদারকি করা যাবে।
এ অনুষ্ঠানে ৩৬ বছর চাকুরি শেষে বিদায় নেয়া এক পরিচ্ছন্নতা কর্মীকে সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
পৌরসভার সমস্যা সমাধানে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন
পৌরসভার সমস্যা সমাধানে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন
ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও সকল সেবাসমূহ এক ক্লিকে হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এ অ্যাপটির উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা প্রদান করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিকেদের সমস্যা ও সেবা ডিজিটালাইজড করার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নাগরিকরা যেন শুধু অভিযোগ জানিয়েই ক্ষান্ত না হন, বরং সেগুলোর দ্রুত ও গুণগত সমাধান পান-তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ‘প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে, তবে এর সুফল পেতে হলে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা জরুরি। এই
অ্যাপ ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌর সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গঠনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। জেলা প্রশাসক বলেন, ‘মাই ফেনী’ অ্যাপটি পৌরসভার ডিজিটাল সেবা প্রসারে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে পৌরবাসীগণ এক ক্লিকেই তাদের নাগরিক সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সেবা পাবেন। ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ, ফেনীর উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী জেলা আইসিটি অফিসার সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী, ফেনী সদর উপজেলা আইসিটি অফিসার মো. রাশেদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে কারিগরী
সহায়তায় সার্বিক সহযোগিতা করেন, ইনোভেশন আইটি’র সিইও খুরশিদ আলম। পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী পৌর সভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহারবিধি ও বিভিন্ন ফিচার প্রদর্শন করা হয়। অ্যাপটির মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা নিষ্কাশন, সড়ক বাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা সরাসরি আবেদন ও তদারকি করা যাবে। এ অনুষ্ঠানে ৩৬ বছর চাকুরি শেষে বিদায় নেয়া এক পরিচ্ছন্নতা কর্মীকে সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত