রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ,

পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে উপজেলা সদরস্থ সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খান মো. আবু বকর সিদ্দিকী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন সবুজ মৃধা, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক,সহকারী শিক্ষা অফিসার মো. জিন্নাত জাহান,মো. নিজাম উদ্দিন, মোসাঃ মরিয়ম বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কে. এম.আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক মো. শাহ আলম, প্রধান শিক্ষক মো. মোসলে উদ্দিন মিন্টু, মো. আবদুল সালাম সিকদার, মো. ফরিদ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পূর্ব ঘটকের আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে জয়লাভ করে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব গাবুয়া প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-১ গোলে হারিয়ে জয়লাভ করে।

খুঁজুন