বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি
বিনোদন পর্দার প্রেম থেকে এবার রণবীরের প্রতিবেশী তৃপ্তি

পর্দার প্রেম থেকে এবার রণবীরের প্রতিবেশী তৃপ্তি



বিডি টু ডে বিনোদন ডেস্ক:


বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। চরিত্রটির উপস্থিতি ছিল কম। 


কিন্তু সিনেমাটি মুক্তির পরপরই রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য় তৈরি করেছিল বিতর্কের সুনামি। আর তাতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন এই অভিনেত্রী।



অ্যানিমেল মুক্তির সপ্তাহখানেকের মধ্যে নতুন নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরও দিয়েছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ দিয়ে শুরু, এরপর যুক্ত হয়েছেন ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘ধড়ক ২’ সিনেমায়।



অ্যানিমেল মুক্তির পর নিয়মিত খবরের শিরোনাম হওয়া তৃপ্তি এবার রণবীর কাপুরের আরও কাছে। রণবীরের বাড়ির কাছেই মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। 


রণবীর কাপুর ও আলিয়া ভাট ছাড়াও বান্দ্রার কার্টার রোডে শাহরুখ, সালমান, রেখাসহ বলিউডের অনেক তারকার বসবাস।



২২২৬ বর্গফুটের ফ্ল্যাটটি কিনতে তৃপ্তিকে খরচ করতে হয়েছে ১৪ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাড়িটির জন্য ইতিমধ্যেই ৭০ লাখ রুপি পরিশোধ করেছেন তৃপ্তি। তবে নতুন বাংলো সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। তৃপ্তির নতুন ফ্ল্যাট কেনার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


 অনেক নেটিজেন মনে করছেন, বলিউডের প্রথম সারির তারকাদের সমকক্ষ হতেই এত অর্থ খসিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নায়িকা।


অ্যানিমেল দিয়ে আলোচনায় এলেও বলিউডে নতুন নন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে শ্রীদেবীর সঙ্গে ‘মম’ দিয়ে অভিনয় শুরু তাঁর। একই বছর সানি দেওলের সঙ্গে ‘পোস্টার বয়েজ’ সিনেমায় দেখা যায় তৃপ্তিকে। পরের বছর ‘লায়লা মজনু’তে অভিনয় করে পরিচিতি পান।


২০২০ সালে নেটফ্লিক্সে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি আলোড়ন তোলে। সিরিজের বুলবুল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তৃপ্তি। ‘কলা’ সিনেমাতেও তৃপ্তির অভিনয় সমালোচকদের মুগ্ধ করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় অ্যানিমেলে তাঁর অভিনীত জোয়া চরিত্রটি।


খুঁজুন