মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি প্রধানমন্ত্রীর দৃঢ় মনবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ হয়েছ- মেয়র আইভী

প্রধানমন্ত্রীর দৃঢ় মনবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ হয়েছ- মেয়র আইভী

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। টার্নেল হবে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। এজন্য জনগণকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহবান জানান মেয়র আইভী।

সোমবার সন্ধ্যায় জেলা গ্রন্থাগারে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অসুস্থ সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে  মেয়র আইভী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কল্যাণ ফান্ড থেকে অসুস্থ পাঁচ সাংবাদিককে আর্থিক এই সহায়তা দেয়া হয়। 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ। 

নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে মেয়র আইভী বলেন, ভারি শিল্প প্রতিষ্ঠান গুলো  শীতলক্ষ্যাকে হত্যা করছে। এই নদীকে  রক্ষা করার জন্য  এখনই উদ্যোগ নিতে হবে। নারায়ণগঞ্জ সদর থেকে আড়াই হাজার উপজেলা পর্যন্ত নৌ পর্যটন রুট তৈরি করারও তাগিদ দেন মেয়র আইভী। 

খুঁজুন