রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রেম করছেন জাহ্নবী কাপুর ?

প্রেম করছেন জাহ্নবী কাপুর ?

বলিউডের নতুন প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। গেল পাঁচ বছরে ধীরে ধীরে বলিপাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

তারকা সন্তান হওয়ার সুবাদে বলিউডে অভিষেকের পর থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। তবে তার অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যেন বেশি উৎসাহ দর্শক ও অনুরাগীদের। প্রথম ছবিতে অভিনয় করার পরই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে জাহ্নবীর জীবনে ঈশান এখন অতীত।

গত কয়েকমাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গেছে তাদের। এবার একসঙ্গে ছুটি কাটাতে গেছেন এই যুগল। জাহ্নবীর পরনে গোলাপি পোশাক। কো-অর্ড সেট, সঙ্গে গোলাপি রঙা লম্বা ঝুলের শার্ট। অন্য দিকে, শিখরের পরনে হালকা নীল রঙের শার্ট, সঙ্গে জিন্‌স। এমন লুকেই তাকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে।

আলোচিত এই যুগল এক ফ্রেমে ধরা না দিলেও জাহ্নবীর মুখের হাসি থেকেই স্পষ্ট, তার ও শিখরের গন্তব্য একই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর।

মাসখানেক আগে তিরুপতি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন জাহ্নবী। পরনে শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে ছিলেন শিখর। অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হীরার আংটিরও। তখনই কানাঘুষা শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন ‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী। সেই জল্পনায় এখনো সিলমোহর দেননি নায়িকা। তবে আম্বানিদের বাড়ির গণপতি বিসর্জনে শিখরকে পাশে নিয়েই দেদার নাচ করলেন জাহ্নবী। চর্চিত প্রেমিকের সঙ্গে যে ছবি শিকারিদের ক্যামেরার সামনেও বেশ সাবলীল তিনি, তার প্রমাণ মিলেছিল ওই ভিডিওতেই।

খুঁজুন