রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রেম করছেন তাপস-বুবলী ?

প্রেম করছেন তাপস-বুবলী ?

আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী? গতকাল শুক্রবার রাতেই এমন প্রশ্নের জন্ম! আর এটি তৈরি হয়েছে নারী উদ্যোক্তা, গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের চেয়ারপার্সন ফারজানা মুন্নীর এক ফেসবুক পোস্ট ঘিরে।

যেখানে তিনি অভিযোগ তুলেছেন বুবলী নিয়ে। বলা হয়েছে, বুবলী নাকি তার সংসার ভাঙছেন। নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের।

মুন্নীর এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেই পোস্টে শুধু তাপস-মুন্নীর সংসারের কথাই নয়, প্রসঙ্গক্রমে তোলা হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারের কথাও।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ফারজানা মুন্নীর সঙ্গে। তার একান্ত সহকারী মৌ রহমান বলেন, ‘শুধু মুন্নী ম্যামই নয়, তাপস স্যারের প্রোফাইলও হ্যাক হয়েছে। এখনও উদ্ধার করতে পারিনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গানবাংলার জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক বলেন, ‘আমিও বিষয়টি দেখেছি, আমরা স্টেটমেন্ট আকারে জানাচ্ছি। আমি যত দূর শুনেছি, আইডি হ্যাকড হয়েছে। এরকম হওয়ার কোনো কারণ নাই। কারণ অফিসিয়ালি যা কিছু ঘটে- কাজকর্ম আমাদের সামনেই ঘটে। আর্টিস্টদের সঙ্গে খুবই সন্মানজনক সম্পর্ক। এগুলো অপাঠ্য কথা।’

এদিকে, টিএম ফিল্মসের ব্যানারে পাওয়া যাবে শবনম বুবলীকে। সঙ্গে থাকবেন আরেক চিত্রনায়িকা পরীমণিও। তাদের নতুন সিনেমার নাম ‘খেলা হবে’। এটি নির্মাণ করবেন তানিম রহমান। তাদের নতুন এই প্রজেক্টটি নিয়ে বেশ লেখালেখিও হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। 

খুঁজুন