বিনোদন ডেস্ক: ভালোবাসার টানাপোড়েন, প্রতারণা এবং জীবনের নানা জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নতুন একক নাটক মায়াবতী। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও পরিচালনায় এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি। প্রেম, বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের মাধ্যমে।
নাটকের কাহিনীতে দেখা যায়, মিলন তার পরিবারকে নিয়ে মাশিয়াতকে দেখতে যাওয়ার পর প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। তবে মাশিয়াত একান্তে মিলনকে জানায় যে সে অন্য একজনকে ভালোবাসে এবং বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে অনুরোধ করে। মাশিয়াতের কথা রেখে মিলন নিজেই সরে দাঁড়ায় এবং পরবর্তী সময়ে চাকরির সুবাদে মফস্বলের একটি নির্জন বাড়িতে বসবাস শুরু করে।
একপর্যায়ে মাশিয়াত জানতে পারে তার প্রেমিক অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে এবং এই প্রতারণায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তখন সে উপলব্ধি করতে পারে যে যাকে সে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছিল। এরপর তাদের সম্পর্কের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই নাটকের মূল কাহিনী এগিয়ে যায়।
পরিচালক দীন মোহাম্মদ মন্টু জানান, এই নাটকে সম্পর্কের জটিলতার পাশাপাশি হাস্যরস, নাটকীয়তা ও আবেগের বার্তা রয়েছে এবং দর্শকরা শেষ পর্যন্ত একটি চমক দেখতে পাবেন। হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি ছাড়াও এতে সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানমসহ আরও অনেকেই অভিনয় করেছেন। ২১ নভেম্বর রাত নয়টায় নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি
প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি
বিনোদন ডেস্ক: ভালোবাসার টানাপোড়েন, প্রতারণা এবং জীবনের নানা জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নতুন একক নাটক মায়াবতী। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও পরিচালনায় এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি। প্রেম, বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের মাধ্যমে।নাটকের কাহিনীতে দেখা যায়, মিলন তার পরিবারকে নিয়ে মাশিয়াতকে দেখতে যাওয়ার পর প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। তবে মাশিয়াত একান্তে
মিলনকে জানায় যে সে অন্য একজনকে ভালোবাসে এবং বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে অনুরোধ করে। মাশিয়াতের কথা রেখে মিলন নিজেই সরে দাঁড়ায় এবং পরবর্তী সময়ে চাকরির সুবাদে মফস্বলের একটি নির্জন বাড়িতে বসবাস শুরু করে।একপর্যায়ে মাশিয়াত জানতে পারে তার প্রেমিক অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে এবং এই প্রতারণায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তখন সে উপলব্ধি করতে পারে যে যাকে সে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছিল। এরপর তাদের
সম্পর্কের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই নাটকের মূল কাহিনী এগিয়ে যায়।পরিচালক দীন মোহাম্মদ মন্টু জানান, এই নাটকে সম্পর্কের জটিলতার পাশাপাশি হাস্যরস, নাটকীয়তা ও আবেগের বার্তা রয়েছে এবং দর্শকরা শেষ পর্যন্ত একটি চমক দেখতে পাবেন। হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি ছাড়াও এতে সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানমসহ আরও অনেকেই অভিনয় করেছেন। ২১ নভেম্বর রাত নয়টায় নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত