রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রেমে পড়েছেন পরীমনি

প্রেমে পড়েছেন পরীমনি

এক প্রেমে জীবন যাবে এমন কোনো কথা আছে, এই জীবনে বারেবারে নত হবো প্রেমের কাছে।’ কবির কথা সত্যি হয়ে ধরা দিচ্ছে পরীমনির বেলায়। ফের প্রেমে পড়েছেন ঢালিউড লাস্যময়ী। সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি।

ফেসবুকে পরীমনি একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো আলোয় আধো আঁধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি।’

নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক। তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। একই সঙ্গে কার প্রেমে পড়লেন, সে বিষয়েও বলেননি কিছু।

গেল ৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।

খুঁজুন