রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে বিএনপির বিক্ষোভ

প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে বিএনপির বিক্ষোভ

জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১০ জুন) সকালে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমুনুল হক।

সমাবেশ থেকে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা নাহলে এই আন্দোলন সামনের দিকে আরও বেগবান হবে। এছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলনা নেছারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

এদিকে বিএনপির বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে।

খুঁজুন