রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়া জয় চায় বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়া জয় চায় বাংলাদেশ

ইয়াশফি রহমান :  প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়া এক জয়ে লাল সবুজের শিবির আত্মবিশ্বাসে টইটুম্বুর। যে দল আগে কখনো দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে জেতেনি, সেই দল প্রথম জয়ের পরই এখন দেখছে সিরিজ জয়ের স্বপ্ন।

দলের অন্যতম ক্রিকেটার, প্রথম ম্যাচ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজতো বলেই দিয়েছেন, সিরিজ জয় নয় শুধু; বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার।

এশিয়া কাপ, বিশ্বকাপ পরের ব্যাপার। আপাতত দক্ষিণ আফ্রিকা সিরিজেই থাকা যাক। সেঞ্চুরিয়নে জয়ের মহাকাব্য লেখার পর এবার ওয়ান্ডারার্সে রবিবার (২০ মার্চ) দুপুরে তামিম ইকবালের দল নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচ ডে-নাইট হলেও এটি হবে ‘ডে ম্যাচ।’

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

খুঁজুন