রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছে বিএমইউর ৭ চিকিৎসক

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছে বিএমইউর ৭ চিকিৎসক

সর্বাধুনিক প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, কারিগরি বিভিন্ন বিষয়সহ উন্নততর চিকিৎসাসেবা সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাত সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি এবং বাংলাদেশের জন্য চীনের নেওয়া ‘২০২৬ ট্রেনিং অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম ফর মেডিকেল প্রফেশনালস ফ্রম বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দলটি এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান করবে। এ সময়ে তারা কার্ডিওলজি (হৃদরোগ), ক্লিনিক্যাল অনকোলজি (ক্যানসার), শিশু, জেনারেল সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, কার্ডিয়াক সার্জারি ও ইউরোলজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। 
এ উপলক্ষে প্রতিনিধি দলটি আজ সোমবার বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে বিএমইউসহ দেশের রোগীদের চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি দলে রয়েছেন- কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সিদ্দিক আব্দুল্লাহ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ, জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার, কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলাউদ্দিন এবং ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহবুবুল ইসলাম খন্দকার।

খুঁজুন