রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রতারণা মামলায় নুসরাতকে ইডির তলব, কী বলছেন যশ?

প্রতারণা মামলায় নুসরাতকে ইডির তলব, কী বলছেন যশ?

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত জাহান। আগামী ১২ সেপ্টেম্বর ইডির অফিসে তলব করা হয়েছে তাকে। ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার মামলায় দেশটির বসিরহাটের তৃণমূল সাংসদকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

একদিকে যখন এ খবরে রাজ্য রাজনীতি সরগরম, অন্যদিকে তখন শহর জুড়ে অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের সঙ্গে আসন্ন নতুন হিন্দি সিনেমা ‘ইয়ারিয়া ২’-এর প্রচার চালাচ্ছেন স্বামী যশ দাশগুপ্ত।

নুসরাত প্রসঙ্গে যশকে ভারতীয় এক গণমাধ্যমে প্রশ্ন করা হলে কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, আমি এখন নতুন সিনেমার কাজে ব্যস্ত। আমার মনে হয় না, এটা সঠিক সময় এ বিষয়ে কথা বলার। সঠিক সময় এলে নিশ্চয়ই সব উত্তর দেব।

নুসরাতের সঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে যাবেন কী যশ? সে কথাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, আজ শনিবারই সিনেমার প্রচারের জন্য মুম্বাই চলে যাবেন তিনি।

উল্লেখ্য, নুসরাতসহ সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহ এবং ‘স্লিপিং ডিরেক্টর’ রূপলেখা মিত্রকেও ইডির তরফে তলব করা হয়েছে।

খুঁজুন