বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কৃষি প্রথম ধাপে নওগাঁয় কৃষক কার্ড পাচ্ছেন ১,৭৮৫জন কৃষক

প্রথম ধাপে নওগাঁয় কৃষক কার্ড পাচ্ছেন ১,৭৮৫জন কৃষক

বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে জেলায় প্রথম ধাপে আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ১ হাজার ৭৮৫ জন কৃষক পাচ্ছেন কৃষক কার্ড। আগামী ১ অক্টোবর এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান বাসসকে বলেন, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে সরাসরি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ওই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি পতিসরে আয়োজিত অনুষ্ঠানে মনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের ১ হাজার ৭৮৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।

কৃষি বিভাগ জানায়, পতিসর ব্লকের শতভাগ কৃষককে এ কার্ডের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৭৮৫ জন কৃষকের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খোলা হয়েছে। এসব ব্যাংক হিসাবের মাধ্যমে কৃষকরা সরকারের দেয়া সহায়তার অর্থ পাবেন।

কৃষি বিভাগ আরও জানায়, একই দিন দেশের ৫৫টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

নওগাঁ জেলার সব কৃষককে পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নওগাঁয় মোট কৃষক পরিবারের সংখ্যা ৬ লাখ ৭৯ হাজার ৯৭৬টি। এরমধ্যে সদর উপজেলায় ৮৪ হাজার ৪৪০টি, রানীনগরে ৪৬ হাজার ৮৫০টি, আত্রাইয়ে ৫৩ হাজার ২০৫টি, বদলগাছীতে ৫২ হাজার ৫৭৯টি, মহাদেবপুরে ৮৭ হাজার ৩৩৭টি, পত্নীতলায় ৬০ হাজার ৫৮৬টি, ধামইরহাটে ৫৪ হাজার ৩৩৩টি, সাপাহারে ৫০ হাজার ২৬টি, পোরশায় ২৩ হাজার ৭৭০টি, মান্দায় [সংখ্যাটি যাচাই প্রয়োজন] এবং নিয়ামতপুরে ৬৫ হাজার ৮৩০টি কৃষক পরিবার রয়েছে।

খুঁজুন