রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা প্রথম ভারতীয় হিসেবে যে রেকর্ড কোহলির

প্রথম ভারতীয় হিসেবে যে রেকর্ড কোহলির

ইয়াশফি রহমান :  সব দল থেকে অধিনায়কত্ব ছেড়েছেন। ব্যাটে নেই রান। ফর্মহীন সময়ের মধ্যে দিয়ে গেলেও বিরাট কোহলির জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক মঙ্গলবার (৭ জুন) প্রথম ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ারের দেখা পেলেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার কোহলি। প্রায় সময় রেকর্ড ভাঙতে দেখা যায় তাকে। এবার সোশ্যাল মিডিয়াতেও ভাঙলেন রেকর্ড। ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার তার এবং ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে তার ওপরে কেবল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে কোহলি লেখেন, ২০ কোটি শক্তিশালী। ইনস্টাগ্রামে আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এই ফরম্যাট থেকে ভারতের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। পরে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় তার। কদিন বাদে টেস্ট অধিনায়ক হিসেবেও পদত্যাগ করেন তিনি। রোহিত শর্মা সব ধরনের ফরম্যাটের অধিনায়ক।

সম্প্রতি আইপিএলে বাজে সময় পার করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরের খেলা ইংল্যান্ডে, স্থগিত হওয়া পঞ্চম টেস্টে। করোনার কারণে এই ম্যাচ স্থগিত হওয়ার আগে কোহলির নেতৃত্বে সিরিজে ২-১-এ লিড নেয় ভারত।

খুঁজুন