রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রথমবার জুটি হচ্ছেন চঞ্চল-স্বস্তিকা

প্রথমবার জুটি হচ্ছেন চঞ্চল-স্বস্তিকা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দেশের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে সেই খবর প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। অন্দরের খবর, এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন নায়িকা। 

বাংলাদেশের সিনেমাটি নিয়ে ধোয়াশা রেখে স্বস্তিকা জানিয়েছেন, লোভনীয় একটি চিত্রনাট্যই নাকি পেয়েছেন তিনি। গল্প শোনার পর ‘না’ বলতে পারেননি। তাই রাজিও হয়েছেন। 

সিনেমাটির জন্য ইতোমধ্যে প্রযোজক থেকে অগ্রিম অর্থও নিয়েছেন অভিনেত্রী। কিন্তু চঞ্চলের শিডিউল পেতে অপেক্ষা করতে হচ্ছে পরিচালককে। সেটা পেলেই শুটিংয়ে গড়াবে এই সিনেমা। সম্ভবত পূজার পরে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে নতুন সিনেমার শুটিং।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত প্রথম টলিউড সিনেমা ‘পদাতিক’। এতে প্রখ্যাত ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে ধরা দেবেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

খুঁজুন