রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
কৃষি প্রতিদিন লেবু খাবেন কেন

প্রতিদিন লেবু খাবেন কেন

ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে বলা হয় সুপারফুড। সাইট্রাস ফলটি দুর্দান্ত স্বাদবর্ধক হিসেবেও বহুল পরিচিত। লেবুতে রয়েছে উচ্চ মাত্রায় কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬, পটাসিয়াম, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক। প্রতিদিন লেবু খেলে বেশ কিছু উপকারিতা পাবেন। জেনে নিন সেগুলো কী কী।

১। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এবং সর্দি ও ফ্লুর লক্ষণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। ঠান্ডা ও কাশি নিরাময়ে সাহায্য করবে এই পানীয়।

২। কমাতে পারে কোলেস্টেরলের মাত্রা

লেবু কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। জার্নাল অব চিরোপ্রাকটিক মেডিসিনের একটি গবেষণা বলছে, ভিটামিন সি এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। এছাড়া লেবুতে ফ্ল্যাভোনয়েডও রয়েছে, যা ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল-এর মাত্রা কমাতে সাহায্য করে।

৩। হজমের গণ্ডগোল দূর করে

লেবুতে থাকা দ্রবণীয় ফাইবার অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং হজমে সহায়তা করে। লেবুতে উপস্থিত প্রধান ফাইবার পেকটিন অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও চিনি এবং স্টার্চের হজমের হারকে ত্বরান্বিত করে।

৪। ওজন কমাতে সাহায্য করে

এক গ্লাস লেবু পানিতে মধু মিশিয়ে খেলে বেশ কিছু উপকার মেলে। এরমধ্যে অন্যতম হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। লেবুতে থাকা ফাইবার খাওয়ার পরে প্রসারিত হয়, যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ রাখতে পারে। এতে অতিরিক্ত খাওয়া হয় না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

৫। কিডনিতে পাথর প্রতিরোধ করতে পারে

লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে। লেমনেড বা লেবুর রস মূত্রনালী সাইট্রেট গঠন করে যা পাথরের স্ফটিক বিকাশ রোধ করতে সহায়তা করে।

 

খুঁজুন