জেলায় গত দুই দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
আজ দুপুর ১২ টায় বাসসকে এ তথ্য জানান, পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি।
টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমেছে। তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। পানির নিচে রয়েছে আমন ক্ষেত। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও বর্ষাকালীন সবজি চাষিরা পড়েছেন বিপাকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। পাশাপাশি পটুয়াখালীসহ উপকূলীয় কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত
পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত
জেলায় গত দুই দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আজ দুপুর ১২ টায়
বাসসকে এ তথ্য জানান, পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমেছে। তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। পানির নিচে রয়েছে আমন ক্ষেত। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও বর্ষাকালীন সবজি চাষিরা পড়েছেন বিপাকে। আবহাওয়া
অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। পাশাপাশি পটুয়াখালীসহ উপকূলীয় কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত