রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি পুলিশী নির্যাতনে মৃত্যু মেনে নেয়া অসম্ভব

পুলিশী নির্যাতনে মৃত্যু মেনে নেয়া অসম্ভব

পুলিশের হেফাজতে নির্যাতনে মৃত্যু মেনে নেওয়াকে অসম্ভব বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম (গোলাম মোহাম্মদ) কাদের এমপি।

 এক বিবৃতিতে লালমনিরহাটে পুলিশের হেফাজতে নিহত রবিউল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হবে।

অপরাধীকে কোনভাবেই ছেড়ে দেয়া যাবে না। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

খুঁজুন