রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি পুলিশের দখলে নয়াপল্টন

পুলিশের দখলে নয়াপল্টন

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে গতকাল বুধবার বিকেলে রণক্ষেত্র হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা। সংঘর্ষে একজন নিহতও হন। গতকালের ঘটনার পর এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে নয়াপল্টন এবং আশপাশের এলাকাগুলোতে।

নাইটিঙ্গেল ও ফকিরাপুলে কঠোর অবস্থান রয়েছে পুলিশ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি।

বৃহস্পতিবার সকাল থেকে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করেছে পুলিশ। সন্দেহজনক কাউকে দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রবেশ করতেও দেখাতে হচ্ছে পরিচয়পত্র। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, বিপণীবিতান, অফিস ও ব্যাংক।

পথচারী আকরাম হোসেনের সাথে কথা হয় প্রতিদিনের সংবাদের। তিনি বলেন, গতকাল থেকেই আতঙ্কে আছি। কখন কী হয়ে যায় জানি না। ভয়ে আছি। পেটের দায়ে বাইরে এসেছি, না হলে ঘরেই থাকতাম। ছেলে-মেয়েরা ঘরের বাইরে আসতে নিষেধ করার পরেও আসতে হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ অবস্থান পুলিশের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলবে।

খুঁজুন