সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পুলিশের সোর্সের অমানবিক নির্যাতন

পুলিশের সোর্সের অমানবিক নির্যাতন

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার শাহআলম  নারায়ণগঞ্জ এ,এস,আই মজিবর এর সোর্স পরিচয় দিয়ে বুক ফুলিয়ে বীরদর্পে রাতদিন সমানে বর্বর অমানবিক নিষ্ঠুর নির্যাতন করে যাচ্ছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার টর্চার সেলে নিয়ে মিউজিক বাজিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালায়।

কাবিলগঞ্জের শাহআলম বর্তমানে মোগরাপাড়া চৌরাস্তায় খন্দকার প্লাজার পাশে তার বোনের বাড়ীতে এবং সোনারগাঁ চিলারবাগ তার নানার বাড়ীতে থাকে। শাহ আলম ও তাঁর সাথে পুলিশের যারা জড়িত তদন্ত করে তাদেরকে বিচার আওতায় আনার দাবী জনগণের। 

জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশের সোর্স পরিচয় দিয়ে শাহ আলম সোর্স নীরহ যুবকদের আটকে রেখে টাকা পয়সা হাতিয়ে রেখে পরবর্তীতে পুলিশের মাধ্যমে ডাকাতিসহ বিভিন্ন মামলা দেয়ার অভিযোগ উঠেছে। সে নিজে মাদক ব্যবসার সাথে জড়িত। ইয়াবা, ফেনসিডিল বিক্রি এবং সাধারন মানুষকে আটক করে মুক্তিপন দাবী এবং কথা না শুনলে ভয়ংকর নির্যাতনে কারনে শাহ আলম এক আতঙ্কের নাম। পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে একের পর এক অপরাধ করে যাচ্ছে।

খুঁজুন