প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের বাজারে আকাশছোঁয়া দামের কারণে বর্তমানে ব্যবহৃত বা পুরনো ফোনের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। তবে রিফার্বিশড বা সেকেন্ডহ্যান্ড ডিভাইস কেনার সময় বিভিন্ন ধরনের প্রতারণা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের ক্ষেত্রে প্রতিটি ডিভাইসের সঙ্গে থাকা বিশেষ একটি নম্বর অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই অনলাইন মার্কেটপ্লেস বা কোনো দোকান থেকে ফোন সংগ্রহের আগে বেশ কিছু প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়।
ব্যবহৃত ফোন পরিষ্কার করার পাশাপাশি কোনো দৃশ্যমান ত্রুটি আছে কি না, তা ভালোভাবে যাচাই করে নিতে হবে। বিক্রেতার কাছ থেকে ডিভাইসটির পূর্বের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া আবশ্যক। এ ছাড়া, বিক্রেতার কাছ থেকে মোবাইলটির আইএমইআই নম্বর চেয়ে নেওয়া উচিত, যা এর পেছনের গোপন ইতিহাস জানতে সাহায্য করে। এই বিশেষ নম্বরের মাধ্যমে ডিভাইসটি কোন কোন নেটওয়ার্কে যুক্ত হতে পারবে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়।
প্রতিটি মোবাইল ফোনের সঙ্গে ১৫ অংকের একটি স্বতন্ত্র নম্বর যুক্ত থাকে, যা আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নামে পরিচিত। একাধিক ফিজিক্যাল সিম ব্যবহারের সুযোগ থাকা ডিভাইসে প্রতিটি সিমের জন্য আলাদা এই নম্বর থাকে। নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির কাছে ডিভাইস নিবন্ধনের কাজে এই কোড ব্যবহৃত হয়। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই কোডের মাধ্যমেই নেটওয়ার্ক কোম্পানি তা শনাক্ত বা ব্লক করতে পারে।
ব্যবহারকারী খুব সহজেই ডিভাইসের প্যাকেজিং বক্স, কাগজের রসিদ কিংবা নেটওয়ার্ক প্রোভাইডার অ্যাকাউন্ট থেকে এই কোড খুঁজে পেতে পারেন। এ ছাড়া, যেকোনো ফোনের কিপ্যাডে স্টার হ্যাস শূন্য ছয় হ্যাস ডায়াল করলেই স্ক্রিনে এই স্বতন্ত্র কোডটি ভেসে ওঠে। ডিভাইসের সেটিংস অপশনে প্রবেশ করেও এই নম্বরটি দেখতে পাওয়া সম্ভব। কোনো কারণে নম্বরটি খুঁজে না পেলে নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে।
অনলাইনে প্রযুক্তিপণ্য কেনার সময় কোনো বিক্রেতা আইএমইআই নম্বর দিতে অস্বীকৃতি জানালে তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। কেবল আইএমইআই নম্বর দিয়ে কোনো ডিভাইস হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়, তাই প্রকৃত ক্রেতার কাছে এটি প্রদানে সমস্যা থাকার কথা নয়। ইন্টারনেটে বিনামূল্যে বা সামান্য ফি নিয়ে এই নম্বর যাচাই করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। ফিশিং প্রতারণা এড়াতে ওয়েবসাইট ব্যবহারের আগে সে সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
পুরনো ফোন কেনার আগে যেভাবে যাচাই করবেন আইএমইআই নম্বর
পুরনো ফোন কেনার আগে যেভাবে যাচাই করবেন আইএমইআই নম্বর
প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের বাজারে আকাশছোঁয়া দামের কারণে বর্তমানে ব্যবহৃত বা পুরনো ফোনের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। তবে রিফার্বিশড বা সেকেন্ডহ্যান্ড ডিভাইস কেনার সময় বিভিন্ন ধরনের প্রতারণা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের ক্ষেত্রে প্রতিটি ডিভাইসের সঙ্গে থাকা বিশেষ একটি নম্বর অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই অনলাইন মার্কেটপ্লেস বা কোনো দোকান থেকে ফোন সংগ্রহের আগে বেশ কিছু প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়।ব্যবহৃত ফোন পরিষ্কার করার পাশাপাশি কোনো দৃশ্যমান ত্রুটি আছে কি না, তা ভালোভাবে যাচাই করে নিতে হবে। বিক্রেতার কাছ থেকে ডিভাইসটির পূর্বের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া আবশ্যক। এ ছাড়া, বিক্রেতার কাছ থেকে মোবাইলটির আইএমইআই নম্বর চেয়ে নেওয়া
উচিত, যা এর পেছনের গোপন ইতিহাস জানতে সাহায্য করে। এই বিশেষ নম্বরের মাধ্যমে ডিভাইসটি কোন কোন নেটওয়ার্কে যুক্ত হতে পারবে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়।প্রতিটি মোবাইল ফোনের সঙ্গে ১৫ অংকের একটি স্বতন্ত্র নম্বর যুক্ত থাকে, যা আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নামে পরিচিত। একাধিক ফিজিক্যাল সিম ব্যবহারের সুযোগ থাকা ডিভাইসে প্রতিটি সিমের জন্য আলাদা এই নম্বর থাকে। নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির কাছে ডিভাইস নিবন্ধনের কাজে এই কোড ব্যবহৃত হয়। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই কোডের মাধ্যমেই নেটওয়ার্ক কোম্পানি তা শনাক্ত বা ব্লক করতে পারে।ব্যবহারকারী খুব সহজেই ডিভাইসের প্যাকেজিং বক্স, কাগজের রসিদ কিংবা নেটওয়ার্ক প্রোভাইডার অ্যাকাউন্ট থেকে এই কোড খুঁজে পেতে পারেন। এ ছাড়া, যেকোনো ফোনের কিপ্যাডে
স্টার হ্যাস শূন্য ছয় হ্যাস ডায়াল করলেই স্ক্রিনে এই স্বতন্ত্র কোডটি ভেসে ওঠে। ডিভাইসের সেটিংস অপশনে প্রবেশ করেও এই নম্বরটি দেখতে পাওয়া সম্ভব। কোনো কারণে নম্বরটি খুঁজে না পেলে নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে।অনলাইনে প্রযুক্তিপণ্য কেনার সময় কোনো বিক্রেতা আইএমইআই নম্বর দিতে অস্বীকৃতি জানালে তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। কেবল আইএমইআই নম্বর দিয়ে কোনো ডিভাইস হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়, তাই প্রকৃত ক্রেতার কাছে এটি প্রদানে সমস্যা থাকার কথা নয়। ইন্টারনেটে বিনামূল্যে বা সামান্য ফি নিয়ে এই নম্বর যাচাই করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। ফিশিং প্রতারণা এড়াতে ওয়েবসাইট ব্যবহারের আগে সে সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত