রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর পুরোনো রূপে ফিরল রাজধানী

পুরোনো রূপে ফিরল রাজধানী

ঈদুল ফিতরের ছুটি শেষে ফের চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সড়কগুলোতে মানুষের চলাফেরা বেড়েছে। এর ফলে ফের শুরু হয়েছে যানজটের ভোগান্তি।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। বিশেষ করে আগারগাঁও, মানিক মিয়া এভিনিউ, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও তেজগাঁও ফ্লাইওভার এলাকায় প্রচণ্ড যানজট ছিল।

এদিন সকাল ৯টা থেকেই যানজট সৃষ্টি হয়ে। ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা শত শত যানবাহন আটকে থাকে। এ কারণে অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বাড়ছে। তাছাড়া এসএসসি পরীক্ষাও চলছে। তাই সকাল থেকে রাস্তায় কিছুটা চাপ ছিল। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

খুঁজুন