রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন পূজার সঙ্গে গুঞ্জন নিয়ে বললেন শাকিব

পূজার সঙ্গে গুঞ্জন নিয়ে বললেন শাকিব

ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়ে আলোচনায় রয়েছেন শাকিব খান। বুবলীর সঙ্গে সম্পর্ক ও তাদের আড়াই বছরের সন্তান শেহজাদ খান বীরের বিষয় প্রকাশ্যে আসার পর থেকে তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতোই ভাগ্য বরণ করতে যাচ্ছিলেন বুবলী— এমন কথা তুলে শাকিবকে তুলোধোনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই সঙ্গে হালের আলোচিত নায়িকা পূজার চেরির সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে।

এসব বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুললেন শাকিব।

পূজা চেরির সঙ্গে গুঞ্জনের বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিব খানের পাল্টা প্রশ্ন— ‘আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে, তারা কি মুখ বন্ধ করে রাখত?

এ চিত্রনায়ক বলেন, ‘আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সবসময় ইর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধুরূপে কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মীরজাফর। এই মীরজাফরদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হয়। মীরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। 

খুঁজুন