মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার
রাজনীতি পূজায় নাশকতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

পূজায় নাশকতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে, প্রাণে ও চিন্তা-চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।

পরে ওবায়দুল কাদের রাজধানীর বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, পিতা মুজিবের মতো কষ্ট করার জন্যই শেখ হাসিনার জন্ম হয়েছে।

বঙ্গবন্ধুর পর বাংলাদেশে আপাদমস্তক বাঙালি এবং সৎ, সাহসী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রূপান্তরের রূপকার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও এককালীন মেধাবৃত্তি বিতরণ করেন তিনি।

খুঁজুন