বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

ইয়াশফি রহমান :  প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনার নারী ফুটবল দল। ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য, এতে নিশ্চিত হল ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার।

শনিবার (৩০ জুলাই) কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টাইনরা। তবে শেষ ১৩ মিনিটে ৩ গোল করে সব শঙ্কা কাটিয়ে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারায়।

ম্যাচে বলের দখল, প্রতিপক্ষ গোলমুখে শট, সব দিক থেকেই এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ৩৯তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ নিজেদের জালে বল জড়িয়ে বসলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৭৮ মিনিট কোনও কিনারাই পাচ্ছিল না তারা। এতে করে সরাসরি বিশ্বকাপ খেলার শঙ্কাটাও পাল্লা দিয়ে বাড়ছিল আলবিসেলেস্তেদের।

তবে ৭৮ মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলে আর্জেন্টিনা সমতায় ফেরার পর বদলে যায় দৃশ্যপট। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো গোল করেন আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। আর ইনজুরি টাইমের এক মিনিটের সময় ইয়ামিলা রদ্রিগেজ ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে প্যারাগুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে তৃতীয় স্থান তো বটেই, আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাও নিশ্চিত করেন। আর প্যারাগুয়ে টুর্নামেন্ট শেষ করে ৪ নম্বরে থেকে।

খুঁজুন