ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক শিল্পভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান।
৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসের লা-বুর্জ্যে অনুষ্ঠিত মেলার ৫৯তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, ক্রেতা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে আন্তর্জাতিক টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হয়।
‘মেসে ফ্রাঙ্কফুর্ট’ আয়োজিত এবারের মেলায় প্রায় ৩৫টি দেশের ১ হাজার ৩০০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ বিশ্বের গুরুত্বপূর্ণ উৎপাদন ও সোর্সিং বাজারের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান, উদ্ভাবন এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরা হয়।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক পণ্য ও উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে। পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন, সম্ভাবনাময় নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে গঠনমূলক বৈঠক এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের মাধ্যমে মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।
তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের চাহিদা এবং সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়।
মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নেরও প্রশংসা করেন অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। তাদের মতে, ইপিবি প্যাভিলিয়ন বাংলাদেশের বিভিন্ন পণ্যকে সমন্বিতভাবে আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের দৃশ্যমানতা এবং ব্র্যান্ড ইমেজ আরও বৃদ্ধি পেয়েছে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত থাকলে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান
প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান
ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক শিল্পভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসের লা-বুর্জ্যে অনুষ্ঠিত মেলার ৫৯তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, ক্রেতা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে আন্তর্জাতিক টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হয়। ‘মেসে ফ্রাঙ্কফুর্ট’ আয়োজিত এবারের মেলায় প্রায় ৩৫টি দেশের ১ হাজার ৩০০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ বিশ্বের গুরুত্বপূর্ণ উৎপাদন ও সোর্সিং বাজারের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। মেলায় বাংলাদেশের অংশগ্রহণের
মাধ্যমে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান, উদ্ভাবন এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক পণ্য ও উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে। পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন, সম্ভাবনাময় নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে গঠনমূলক বৈঠক এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের মাধ্যমে মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের চাহিদা এবং সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য
মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়। মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নেরও প্রশংসা করেন অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। তাদের মতে, ইপিবি প্যাভিলিয়ন বাংলাদেশের বিভিন্ন পণ্যকে সমন্বিতভাবে আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের দৃশ্যমানতা এবং ব্র্যান্ড ইমেজ আরও বৃদ্ধি পেয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত থাকলে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত