রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল প্যাস্টেল নাকি - গাঢ় কোনটি হবে আপনার পছন্দ

প্যাস্টেল নাকি - গাঢ় কোনটি হবে আপনার পছন্দ

বছর যেন চোখের পলকে কেটে যাচ্ছে, আর ঈদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এবারের ঈদ ফ্যাশনে বৈচিত্র্য ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয় দেখা যাচ্ছে। উৎসবের আমেজকে ধারণ করে প্যাস্টেল ও গাঢ়—উভয় ধরনের রঙই দাপট দেখাচ্ছে ফ্যাশন দুনিয়ায়।

প্যাস্টেল রঙের মোহনীয়তা, যারা হালকা ও আরামদায়ক রঙের প্রতি আকৃষ্ট, তাদের জন্য প্যাস্টেল শেডের পোশাক একদম পারফেক্ট। পাউডার ব্লু, ব্লাশ পিংক, ল্যাভেন্ডার ও মিন্ট গ্রিন এই বছর বিশেষ জনপ্রিয়। সূক্ষ্ম এমব্রয়ডারির ব্লাশ পিংক আনারকলি কিংবা লেস-ডিজাইন করা মিন্ট গ্রিন কামিজ সেট আপনাকে দিবে অনন্য লুক। হ্যান্ড পেইন্টেড শাড়িও ট্রেন্ডে রয়েছে, যেখানে ফুলেল নকশা ও মোটিফের ছোঁয়া যুক্ত করা হয়েছে। সকালে সাদা কাফতানের সঙ্গে রূপার গয়নার সংযোজন সত্যিই নজরকাড়া।

গাঢ় রঙের গ্ল্যামার, গাঢ় রঙের পোশাক সবসময়ই আত্মবিশ্বাস ও শক্তিশালী উপস্থিতির প্রতীক। গাঢ় সবুজ, উজ্জ্বল মেজেন্টা ও আকর্ষণীয় লাল এবারের ঈদ ফ্যাশনে বিশেষভাবে জনপ্রিয়। জারদৌসি কাজ করা মেজেন্টা কামিজ, সূক্ষ্ম এমব্রয়ডারি করা লাল কাফতান বা সোনালি সুতার ওড়নার সঙ্গে লাল কামিজ—সবই ঐতিহ্যবাহী ও আধুনিকতার মিশ্রণে তৈরি। অ্যান্টিক সোনার গয়না, বোল্ড মেকআপ ও গাঢ় লিপস্টিকের সংযোজন এই পোশাকগুলোর গ্ল্যামার আরও বাড়িয়ে তুলবে।ডিজাইন ও কাটছাঁট, এবারের ঈদ ফ্যাশনে লম্বা হেমলাইন, ভারি ঘের ও সূক্ষ্ম হাতে কাজ করা নকশার ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।

রেশম ও আরি কাজের সংযোজন যেকোনো পোশাককে অনন্য মাত্রা দিচ্ছে। কাফতান, অনারকলি ও শাড়িতে এই কারুকাজ বিশেষ গুরুত্ব পাচ্ছে।অনুষঙ্গ ও স্টাইলিং, সাজে পরিপূর্ণতা আনতে অনুষঙ্গের গুরুত্ব অপরিসীম। প্যাস্টেল পোশাকের সঙ্গে মুক্তার গয়না ও ন্যুড টোনের জুতো মানানসই, অন্যদিকে গাঢ় রঙের পোশাকের সঙ্গে মোটা সোনার গয়না, এমব্রয়ডারি করা পটলি ব্যাগ বা ঐতিহ্যবাহী খুসসা জুতা সাজে বিশেষ মাত্রা যোগ করবে।

ব্যক্তিগত স্টাইলের গুরুত্ব, ঈদের ফ্যাশন মানেই ব্যক্তিত্ব ও ঐতিহ্যের সম্মিলন। কেউ হয়তো সাদা কাফতানের কোমল সৌন্দর্যে মুগ্ধ হবেন, আবার কেউ বেছে নেবেন গাঢ় সবুজ আনারকলির বোল্ড লুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক নির্বাচন করা, যা আত্মবিশ্বাস ও উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

খুঁজুন