রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন রাজ-বুবলীর বিয়ে

রাজ-বুবলীর বিয়ে



ডিজিটাল ডেস্ক :


যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মাধ্যমের তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্যাদি লিপিবদ্ধ থাকে, সেই উইকিপিডিয়ার তথ্যেই সম্প্রতি দেখা যায় বুবলীকে বিয়ে করেছেন রাজ!


শনিবার রাজের নামের উইকিপিডিয়াতে ঢুকে দেখা যায়, গত ১৩ মে তিনি বুবলীকে বিয়ে করেছেন। বৈবাহিক তথ্যটির অপশনের জায়গায় রাজের স্ত্রীর তালিকায় প্রাক্তন পরীমনির পরই বুবলীর নামটি জ্বলজ্বল করছে।


একই দিন একই তথ্য মেলে বুবলীর প্রোফাইলেও। তার বৈবাহিক তথ্যের জায়গায় প্রাক্তন স্বামী শাকিব খানের পর রাজের নামটি উল্লেখ করা আছে। তারিখ ওই একই, ১৩ মে। অর্থাৎ, ওই দিনে শরীফুল রাজকে বিয়ে করেছেন বুবলী।



তবে খবরটি একেবারেই সত্য নয়। কারণ, যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন যে কোনো সময়। সবশেষ তাই হয়েছে।



বর্তমানে (রোববার) রাজ-বুবলী দুজনের উইকিপিডিয়া থেকেই সম্পর্কের বিষয়টি মুছে ফেলা হয়েছে।



এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলায় আছেন রাজ-বুবলী। কয়েক মাস আগেই পরীমিণির সঙ্গে ডিভোর্স হয়েছে রাজের।



বুবলীও শাকিব খানের জীবন-সংসারের বাইরে। তার মধ্যে এমন কান্ড কে বা কারা করল, তা অবশ্য জানা যায়নি।রোজার মুক্তি পেয়েছে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি।

খুঁজুন