সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাজবাড়ীতে ফারিয়ার মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে ফারিয়ার মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণকে লাঞ্ছিত ও হেনস্থার প্রতিবাদে এবং পরিচালকের বিচারের দাবীতে রাজবাড়ীতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন ) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর হাসপাতাল চত্বরে রাজবাড়ী জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র আয়োজনে ওই কর্মসুচী পালিত হয়।

এ সময় ফারিয়ার সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠুর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাবেক সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা এ সময় গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঔষধ কোম্পানীর ৪জন রিপ্রেজেন্টেটিভকে লাঞ্ছিত করার বিচার দাবী করেন। সেই সাথে হাসপাতালের পরিচালকের অপসারণ না করা হলে ঔষধ সরবরাহ বন্ধসহ সারা দেশে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন তারা। 

খুঁজুন