সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাজবাড়ীতে অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল ভস্মিভূত

রাজবাড়ীতে অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল ভস্মিভূত

নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী ঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অগ্নিকান্ডে একটি মার্কেটে কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ্য ব্যাবসায়ীরা। আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের খান মার্কেটের আবুল বাসারের তুলার গোডাউন থেকে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাগেছে। 

ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থরা জানান, আগুনে ওমর আলীর বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, আবুল বাসারের তুলার গোডাউন, ফয়সালের অটো মেরামতের কারখানা, আব্দুল কুদ্দুসের ২ টি ভাঙ্গারীর দোকান, ওমর ফারুকের ভাঙ্গারীর দোকান, রাসেলের ডেকোরেটার দোকান, সুদেব কুমার সরকারের সুতার দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে ২ টি ইউনিটের সদস্যরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন তাদের ১ কোটি ২৬ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। 

খুঁজুন