বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
মহানগর রাজধানীর দুই রুটে ১০০ বাস চালু

রাজধানীর দুই রুটে ১০০ বাস চালু

রাজধানী ঢাকার দুই রুটে চালু হলো নগর পরিবহনের ১০০ বাস। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার ও ঘাটারচর থেকে কদমতলী রুটে ৫০টি করে মোট ১০০টি নগর পরিবহনের বাস সেবা চালু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এই দুই রুটে নগর পরিবহন ছাড়া অন্য কোনো কোম্পানির বাস চলাচল করতে পারবে না। ধাপে ধাপে এই নগর পরিবহন সেবা পুরো রাজধানী জুড়েও চালু করা হবে।

নগর পরিবহনে ব্যবহার করার জন্য বিআরটিসির পুরোনো বাসগুলোকেই সাজানো হয়েছে নতুনের মতো করে। ২৬ নম্বর রুট, ঘাটারচর থেকে কদমতলী পাগলা পর্যন্ত চলবে এই বাসগুলো। আর ২২ নম্বর রুট, ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলবে অভি মোটরের নতুন ৫০টি বাস। থাকছে ই-টিকেটিং ব্যবস্থাও।

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এই রুটে নগর পরিবহন সেবা চালু হওয়ায় বাসযোগ্য ঢাকা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার পথ উন্মোচন হলো বলে মনে করেন দুই সিটি মেয়র। তারা আশাবাদ ব্যক্ত করে জানান, ঢাকাবাসী নগর পরিবহনকে গ্রহণ করেছেন। এখন থেকে ঢাকায় সব নতুন বাস চলবে, আর কোনো পুরোনো বাস চলবে না। তারা যাত্রীদের প্রতি আহ্বান জানান যেন, নিয়ম মেনে বাসে চলাচল এবং যেখানে সেখানে বাস থামিয়ে ওঠা বা নামার জন্য কোনো ধরনের আবদার যেন না করা হয়।

খুঁজুন