রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীর গ্রিনরোডে গ্যারেজ শ্রমিক খুন

রাজধানীর গ্রিনরোডে গ্যারেজ শ্রমিক খুন

রাজধানীর গ্রিনরোড এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে শিপন নামের এক কিশোর। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কাঁঠাল বাগান মসজিদের গলিতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী স্বাধীনের সাথে বিরোধের জেরে, স্বাধীনের লোকজন শিপনকে খুন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বাধীনের বাবা- মাকে হেফাজতে নিয়েছে পুলিশ

কলাবাগান থানা পুলিশ জানায়, শিপন ফ্রিজ মেরামতের কাজ শিখছিল। সে কাঁঠালবাগান স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকত। কাঁঠালবাগানে তার বাবার মুরগির দোকান আছে।

শিপনের বাবা মজিবুর মিয়া বলেন, রাত ১০টার দিকে শিপনকে স্বাধীন নামের স্থানীয় এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। রাত ১০টার পর তার কাছে খবর আসে শিপনকে কুপিয়েছে স্বাধীন। রক্তাক্ত অবস্থায় শিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিপনকে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিপনের বাবার দাবি, হামলাকারী স্বাধীন ও তার সহযোগীরা মাদকাসক্ত ও ছিনতাইয়ে জড়িত। অপরাধ সংঘটনে রাজি করাতে না পেরে হয়তো শিপনকে কুপিয়ে হত্যা করেছে।

খুঁজুন