বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা রাজধানীর স্বামীবাগে গোলাগুলির ঘটনায় চারজন গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার বিগত সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান তথ্যমন্ত্রীর গাইবান্ধায় অবৈধ কয়লা তৈরির ৩০ টি চুল্লি ধ্বংস টেকসই যোগাযোগ অবকাঠামো গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সড়ক মন্ত্রী ঝিনাইদহে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত : ত্রাণ প্রতিমন্ত্রী নারীদের ডিজিটাল হয়রানি মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ বাংলাদেশের : শামা ওবায়েদ
দেশের খবর রাজধানীর স্বামীবাগে গোলাগুলির ঘটনায় চারজন গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর স্বামীবাগে গোলাগুলির ঘটনায় চারজন গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর স্বামীবাগে মাদক কারবারি দুই পক্ষের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ওয়ারী)। 

এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা এবং ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।  
গ্রেফতারকৃতরা হলো- ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), সাহাদত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গেন্ডারিয়া থানার স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ওয়ারী) ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ভিডিও ফুটেজে শনাক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ডিবি (ওয়ারী) বিভাগের একটি চৌকস অভিযানিক দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী পাকা রাস্তার পাশে ৮ নম্বর পাড়া, গেন্ডারিয়া মীর হাজীরবাগ এলাকায় ইসরাত কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, গ্রেফতারের পর ফরিদ বেপারীর দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি স্টিলের ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার প্যান্টের সামনের পকেট থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। মো. সবুজের দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল ও একটি স্টিলের ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ছাড়া শাহাদাত হোসেন আলিফের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং রিফাত হোসেনের কাছ থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত একপাশ ধারালো আঁকাবাঁকা ছোরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। গত ৩০ আগস্ট স্বামীবাগ এলাকায় গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনার সিসিটিভি ফুটেজে তাদের ছবি প্রকাশ পাওয়ার পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন