রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীতে চালু হচ্ছে ‘স্মার্ট পার্কিংব্যবস্থা

রাজধানীতে চালু হচ্ছে ‘স্মার্ট পার্কিংব্যবস্থা

রাজধানীতে ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের সমস্যা সমাধানে ‌চালু হতে যাচ্ছে ‘স্মার্ট পার্কিংব্যবস্থা’। মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ি পার্কিং সেবার এ ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। খুব শিগগিরই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, যত্রতত্র পার্কিং রোধ করতে ঘণ্টাপ্রতি ফি নিয়ে অ্যাপের মাধ্যমে সড়কের পাশে পার্কিংয়ের ব্যবস্থা করবে ডিএনসিসি। গাড়ির মালিক বা চালক অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আশপাশে কোথায় পার্কিং স্লট ফাঁকা রয়েছে। পরে সেখানে গিয়ে গাড়ি পার্কিং করতে পারবেন। ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে গুলশানের কয়েকটি সড়কে পার্কিংয়ের স্থানও নির্ধারণ করেছে সংস্থাটি। তবে প্রকল্পটি এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন পায়নি। খুব শিগগিরই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং ও যানজট নিরসনে আমরা এ স্মার্ট পার্কিং প্রকল্প হাতে নিয়েছি। সবকিছু প্রস্তুত করে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পাইলট প্রকল্প হিসেবে প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় এটি চালু করব। সফল হলে পরবর্তীতে অন্য এলাকাওও ‘স্মার্ট পার্কিংব্যবস্থা’ চালু করব।

খুঁজুন