রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা রাজধানীতে ঘণ্টায় হাসপাতালে আসছেন ৬০ জন ডায়রিয়া রোগী

রাজধানীতে ঘণ্টায় হাসপাতালে আসছেন ৬০ জন ডায়রিয়া রোগী

রোকসানা মনোয়ার: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে ডায়রিয়ার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। ডায়রিয়া রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতি ঘণ্টায় প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন বিশেষায়িত হাসপাতালটিতে।

শনিবার (৯ এপ্রিল) আইসিডিডিআর,বির গণসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে ৪৩ হাজারেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন৷ এর মধ্যে মার্চ মাসে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫০০৷ আর চলতি মাসে প্রতিদিন গড়ে এক হাজার ৩০০'র বেশি রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ৮ এপ্রিল ভর্তি হয়েছেন এক হাজার ৩৮২ জন৷ এখন প্রতি ঘণ্টায় ওই হাসপাতালে প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন৷

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ কতজন মারা গেছেন সেই তথ্য নেই সংস্থাটির কাছে। তবে মহাখালী কলেরা হাসপাতালেই ২৯ জন মারা গেছেন বলে জানা গেছে।

কলেরা হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম সংবাদমাধ্যমকে জানান, ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পর হাসপাতালের সামনে দুটি আলাদা তাঁবু করা হয়েছে৷ দুটি তাঁবুতে মোট শয্যা ১৫০টি৷ আর হাসপাতালে আছে ৪৫০টি৷ আরও কিছু রোগীকে অতিরিক্ত বেড করে জায়গা দেয়া হচ্ছে৷ এখন হাসপাতালে সার্বক্ষণিকভাবে কমপক্ষে ৬৫০ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন৷

হাসপাতালের প্রধান বলেন, ‘প্রতি দিন এক হাজার ৩০০-এর বেশি রোগী এলেও সবাইকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না৷ ২৪ ঘণ্টার মধ্যেই আমরা অনেক রোগীকে ফ্লুইড দিয়ে ‘স্ট্যাবল' করে ফেলি৷ এরপর চিকিৎসাপত্র দিয়ে বাসায় পাঠিয়ে দিই৷ আর যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে তারাও চার-পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে যান৷ তবে এখন আমরা রোগী সামলাতে হিমশিম খাচ্ছি৷

খুঁজুন