রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর উত্তরা পাঁচ নম্বর সেক্টরের একটি বায়িং হাউজের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 ৪ নভেম্বর রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের ২০ নম্বর বাসায় একটি বায়িং হাউজের রান্নাঘরে আজ শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, ‘বায়িং হাউজে ককটেল কীভাবে এলো এবং কীভাবে বিস্ফোরিত হলো, তা জানতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

খুঁজুন