বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
আইন আদালত রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।


ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ১৩২ পিস ইয়াবা, ৬৮ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, পাঁচ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

সূত্র : ডিএমপিনিউজ

খুঁজুন