রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীতে মুষলধারে বৃষ্টি-বজ্রপাত, জলাবদ্ধতা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি-বজ্রপাত, জলাবদ্ধতা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। মধ্যরাতে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাত সোমবার সকালেও অনবরত চলছিল।

ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৭টার দিকে নিউমার্কেট, ঝিগাতলা, ধানমন্ডি, আসাদগেট, মোহাম্মদপুর, কলাবাগান, সংসদ ভবন এলাকা, কারওয়ান বাজার, খিলক্ষেতসহ বিভিন্ন রাস্তায় পানি জমার খবর মিলেছে।

এতে সাতসকালে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয় ভোগান্তিতে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকায় যানজটও তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে অনেক এলাকায় বৃষ্টি কমে এসেছে। দুপুরের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে আশা করি।

তিনি আরো বলেন, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয়। তাই এই সময় বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি আর নাও হতে পারে।

এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক যায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

খুঁজুন