রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে চলছে তীব্র তাপদাহ। এরমধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিললেও জনজীবন অতিষ্ট ছিল রাজধানীবাসীর। অবশেষ শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পল্টন, গুলিস্তান, গেন্ডারিয়া ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়।

শুক্রবার (২১ এপ্রিল) প্রতিবেদকদের বরাতে জানা যায়, মালিবাগ, মুগদা, বাসাবো, রামপুরা, হাতিরঝিল ও বাড্ডাসহ বেশ কিছু এলাকা গুঁড়ি গুঁড়ি এবং কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি নেমে এসেছে রাজধানীবাসীর জীবনে।

এদিন দুপুরের পর থেকেই দেখা যায় মেঘের ঘনঘটা রাজধানীর বিভিন্ন এলাকায়। বিকেলের দিকে শুরু হয় বাতাস। সাড়ে ৫টার দিকে ঢাকার কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে।

এদিকে টানা কয়েকদিনের তাপদাহের পর বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে। বিশেষ করে পাড়া-মহল্লার শিশুরা আনন্দে ছোটাছুটি করতে থাকে। জুরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ কিছুটা ভোগান্তিতে পড়লেও স্বস্তি দেখা যায় সবার মনে।

এর আগে সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের দিন বৃষ্টিমুখর থাকতে পারে। এছাড়াও আগামী তিন দিন দেশে অধিকাংশ অঞ্চলের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

খুঁজুন