রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা পরীমনির

রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা পরীমনির

ঢাকাই সিনেমার আলোচিত তারকা চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে। বিবাহিত জীবনে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান রাজ্য। চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে ভাঙনের সুর। এটি আরও জোরালো হয় রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায়।

এখন আর একসঙ্গে থাকছেন না রাজ-পরী। ভবিষ্যতেও আবার এক হবেন, এমন কথাও উড়িয়ে দিচ্ছেন দুজনে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জানিয়েছেন, রাজের সঙ্গে বনিবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ভবিষ্যতে আর একসঙ্গে কাজও করা হবে না এমন কথাও বলেছেন তিনি। 

পরীমনি বলেন, ‘আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।’

কেউ যদি ভবিষ্যতে রাজ-পরীকে জুটি করে কাজ করতে চায়, তবে কি রাজি হবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি এত অ্যাক্টিং করতে পারি না। এটা কোনো কথা হলো? রাজ আমার ছেলের বাবা। আমি কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুলে যাব যে, সে শুধু আমার আর্টিস্ট। এটি কি করে সম্ভব?’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। 

২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

খুঁজুন