রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন রাজকে ইঙ্গিত করে যে পোস্ট দিলেন পরীমনি

রাজকে ইঙ্গিত করে যে পোস্ট দিলেন পরীমনি

মাতৃত্বের সুখানুভূতি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রাজপুত্র রাজ্যকে ঘিরেই এখন সময় কাটছে রাজ-পরীমনি দম্পতির। 

মাতৃত্ব যে তিনি এনজয় করেছেন সেটি একটি পোস্টে বুঝিয়ে দিয়েছেন। নিজের গর্ভাবস্থার দিনগুলো মিস করছেন বলে জানিয়েছেন ঢালিউড নায়িকা। শনিবার রাতে ফেসবুক পরীমনি লিখেছেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি। পেটের মধ্যে কেউ নড়ে না, আমার ভাল্লাগে না।’ সেই পোস্টের নিচে স্বামী অভিনেতা শরিফুল রাজকে মেনশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কথাগুলো তাকেই বলছেন!

সেখানে রাজ এসে মন্তব্য করেছেন, ‘তোমাকে মনে পড়ছে পরী।’

পোস্টের নিচে পরীমনির বন্ধু-শুভাকাঙক্ষীও কমেন্ট করেছেন। তারা নায়িকার মাতৃত্বের অনুভূতির প্রতি ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। তাকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঢালিউড দম্পতি।

খুঁজুন