রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন রাজকে তালাক নোটিশ পরীমণির

রাজকে তালাক নোটিশ পরীমণির

বিনোদন ডেস্ক : স্বামী শরীফুল রাজকে তালাক নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। একাধিক সূত্র বিডিটুডেসকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর (রোববার) আইনজীবীর কার্যালয়ে গিয়েছিলেন পরীমণি। এরপর সেখানে আইনজীবীর পরামর্শ অনুসারে ডিভোর্স লেটার তৈরি করে ১৮ সেপ্টেম্বর (সোমবার) রাজের কাছে সেটি পাঠিয়েছেন তিনি। 

ডিভোর্স লেটারে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।

তবে এ বিষয়ে জানতে রাজকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আর পরীমণির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে গত জুন মাসের প্রথমে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।

খুঁজুন