বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতিতে নয়া বাতাস • শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ • পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেলে পালানোর দাবি শীর্ষ সন্ত্রাসী রায়হানের • ‘ফকির কমিটির সভাপতি আনোয়ার বলছি’, ভিক্ষার সময় বেঁধে দিয়ে মাইকিং • ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’: তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা বৃহস্পতিবার • ৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী • শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজনীতি রাজনীতিতে নয়া বাতাস

রাজনীতিতে নয়া বাতাস

রাজনীতি ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর ঐক্যের আলোচনা জোরালো হয়েছে। সরকার ও বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতারা মনে করছেন, দলীয় মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সবাইকে এখন এক মঞ্চে দাঁড়াতে হবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ও সমন্বয়ের পরিবেশ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য এই ন্যূনতম ঐকমত্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোাম্মদ শামছুল আলম জানিয়েছেন, সংসদীয় রাজনীতিতে বিভিন্ন দলের অংশগ্রহণ সুস্থ গণতান্ত্রিক চর্চার লক্ষণ। তিনি উল্লেখ করেছেন যে, জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংকটের সমাধানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মতো দলগুলোর মধ্যে আলোচনার প্রশস্ত সুযোগ রয়েছে। তবে এই ঐক্যকে কোনো ধরনের শর্তের জালে আবদ্ধ না করে জাতীয় কল্যাণে উন্মুক্ত রাখা উচিত। দলগুলোর ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকলে দেশে একটি সুন্দর সহাবস্থানের সংস্কৃতি গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির ভাইস বলেন, দেশের যেকোনো বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র মোকাবেলায় সংসদের বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন যে, দেশত্যাগের পরেও ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উসকানি দিয়ে চলেছে। এই পরিস্থিতি সামাল দিতে সবাইকে দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দল একই বিন্দুতে অবস্থান করবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও জাতীয় ঐক্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, দেশে ফ্যাসিবাদের ফিরে আসার কোনো পথ নেই এবং জুলাই অভ্যুত্থানের স্পৃহা ধরে রাখতে হবে। কেবল মুখের কথায় সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রীয় কাঠামোর প্রকৃত সংস্কার বাস্তবায়ন করার ওপর তিনি জোর দিয়েছেন। সামগ্রিক এই রাজনৈতিক প্রক্রিয়ায় দলীয় বিভেদ ভুলে বৃহত্তর ঐক্যের মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন রাজনৈতিক নেতারা।

খুঁজুন