রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় ধর্ম উপদেষ্টা প্রফেসর ডঃ আ ফ ম খালিদ হোসেন বলেছেন রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোন আশঙ্কা নেই।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪ তম দানো ত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 
তিনি আরও বলেন সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি, এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন, এই মাতৃভূমি  আবহাওয়ামান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য লালন করে আসছে এটাই তার বাস্তব প্রমাণ।
ড.আ.ফ.ম.খালিদ হোসেন বলেন- সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রী ইনভারসিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচন এর মাধ্যমে  ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাবো। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে।নির্বাচন না হলে নানা ধরনের অস্তিরতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মোঃ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক, সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া,সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া,উদযাপন পরিষদ সভাপতি স্বপন সিংহসহ অনেকে।

খুঁজুন