রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের ‘প্রতীকি ক্লাস ও বই পড়া’ কর্মসূচি

রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের ‘প্রতীকি ক্লাস ও বই পড়া’ কর্মসূচি

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::


রাজশাহীতে ‘প্রতীকি ক্লাস ও বই পড়া’ কর্মসূচি পালন করেছেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রাজশাহী বিভাগীয় কমিশমারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।কর্মসূচিতে রামেবি অধিভুক্ত ২৩টি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন। 

ইতোমধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারী নার্সিং কলেজের এ শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে ‘প্রতীকি পরীক্ষা ও প্রতীকি বিষপান’, গলায় ‘ফাঁসির দড়ি’ ঝুলিয়ে মিছিল, ‘কাফনের কাপড়’ জড়িয়ে অনশন এবং ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছিলেন। 

এ চলমান কর্মসূচিতে অসুস্থ  ১৫ শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অনেকেই এখনো চিকিৎসাধীন। এছাড়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।


নার্সিং শিক্ষার্থীরা জানান, রামেবির প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বৈষম্যের শিকার। তারা এর অবসান চান।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ-এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ আমান বলেন, প্রায় ৩ হাজার শিক্ষার্থী চরমভাবে ক্ষতিগ্রস্থ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ও পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের প্রতীকি ক্লাস ও বই পড়া কর্মসূচি নেয়া হয়। আমরা উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করে বিশিষ্টজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কর্মসূচি অব্যাহত রেখেছি। 

আমরা আশাবাদি, রামেবিতে শীঘ্রই নতুন কর্মকর্তা এসে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে পরীক্ষা শুরু ও সেপ্টেম্বর মাসেই কাঙ্খিত ফলাফল প্রকাশ করবেন।
এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। কাজ চলমাম। দ্রুতই সমাধান হবে।

খুঁজুন