রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর রাণীনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাণীনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জাকিয়া সুলতানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় সন্ত্রাস,মাদক,বাল্যবিবাহরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

খুঁজুন